শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
অপরাধ বোয়ালখালী সব খবর

বোয়ালখালীতে ৭৪ জন রোহিঙ্গা আটক করেছে থানা পুলিশ

শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বেশ কয়েকটি ভাড়াঘর থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃত মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এ রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শ্রমিক দিয়ে কাজ করিয়ে আসছে।

সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies