রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
অপরাধ বোয়ালখালী

বোয়ালখালীতে ডাকাতসহ দেশি অস্ত্র উদ্ধার

received 848523682723358
শেয়ার করুন:

 

প্রভাসপ্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:বোয়ালখালীতে অভিযান চালিয়ে ডাকাত দলের পরিকল্পনার সময় দুই ডাকাত আটক করেছে বোয়ালখালী পুলিশ। এসময় অনেক দেশিয় অস্ত্র উদ্ধারও করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

আটককৃতরা হলেন,নোয়াখালী জেলার হাতিয়া থানার সোনাদিয়া এলাকার খবির উদ্দিনের ছেলে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামী মো. শামীম (৩২) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার সোনা মিয়া হাজীর বাড়ীর মৃত নুরুজ্জামানের ছেলে নসু মিয়াকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি ছোরা, ১টি শাবল, ১টি লোহার ফ্লায়ারর্স, ১ টি লোহার রেইজ ও ২ টি পুরাতন স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন,খবর পেয়ে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ধরে ডাকাতের প্রস্তুতের সময় পুরাতন একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম থ-১৪-০২৮৪)সহ দুইজনকে আটক করা হয়। পরে থানায় অস্ত্র আইনে মামলা
দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Powered by Done 5 Technologies