মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

তিনদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরীর ১৭তম শাহাদাতবার্ষিকী পালন

FB IMG 1631451491407
শেয়ার করুন:

 

বাংলাদেশ চেয়ারম্যা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, এওচিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী, শহীদ যুবনেতা মিনহাজ, খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়।

FB IMG 1631451246834

কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, শহীদের কবর জেয়ারত, ৮ সেপ্টেম্বর মাছের পোনা অবমুক্তকরণ, ৯ সেপ্টেম্বর গাছের চারা বিতরণ, চার জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি মো. ওমর ফারুকের পরিচালনায় ও কাজী মহিউদ্দীন মো. সাদেকের সভাপতিত্বে সংগঠনের নিজ কার্যালয়ে ১০ই সেপ্টেম্বর বাদে আছর দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু।

FB IMG 1631451254339

বক্তব্য রাখেন শাহাবুদ্দীন রাশেদ, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের বঙ্গ, মাস্টার সেলিম রেজা, মাস্টার শফিকুল আলম, আব্বাস উদ্দীন, সাবেক ইউপি মেম্বার মনসুর আহমদ, সৈয়দ আহমদ, সাবেক ইউপি মেম্বার আলমগীর, আহমদ সৈয়দ, উপজেলা যুবদল নেতা জুনাঈদুল হক চৌধুরী মাকসুদ, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম উদ্দীন, মাস্টার সায়েম, পৌরসভা যুবদল নেতা ফারুক আহমদ, আবদুর নুর মুনসী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেল উদ্দীন, সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা কারী নেজামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক নুরুল আলম, সদস্য তৌহিদুল ইসলাম, জমির উদ্দীন, উপজেলা যুবদল নেতা সোহেল আবীর, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ রাসেল, এওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহদুল ইসলাম, সরওয়ার আবছার, দিদার, রুবায়েত, জনি প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফেরদৌস আলম, ডা. আমিনুল্লাহ ফরহাদ, ডা. জিল্লুর রহমান, উম্মে হাবিবা সাথী।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies