মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বাঁশখালীতে দারুল কারীম মাদরাসার ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশ: হালনাগাদ:
FB IMG 1631555871896 1

 

বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীর জলদী দারুল কারীম মাদরাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১২ সেপ্টেম্বর) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন আলোচিত ও সাড়া জাগানো ধর্মীয় বক্তা আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা হুজুর)।FB IMG 1631555615734

মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। মুহাদ্দিস মাওলানা আহমদ হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে বয়ান পেশ করেন, চট্টগ্রাম নাছিরাবাদ বড় মসজিদের খতীব মাওলানা শাহ নুর মোহাম্মদ (পীর সাহেব সরল), কোরআন শিক্ষা বোর্ডের কুমিল্লা জেলা সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, জিরি মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ খুবাইব, পতেঙ্গা ফুলছড়িপাড়া জামে মসজিদের খতীব মাওলানা খালেদুর রহমান, মনচিকর মাদরাসার পরিচালক মাওলানা আনিসুর রহমান, পটিয়া আজিমপুর মাদরাসার পরিচালক মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী প্রমুখ।FB IMG 1631555880464

মাহফিলে আলোচনা কালে আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা হুজুর) বলেন, ‘উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষায় যেমন সব বিষয়ে পাস করতে হবে। ঠিক তেমনি ইসলামের ফরজ, সুন্নত, নফলসহ সব বিষয়ে পাস করতে হবে। তাহলেই পরকালে জান্নাতে যাওয়া সম্ভব।’ তিনি আরও বলেন, ‘রাসুলের যুগের ইসলামের শত্রুরাই বড় শত্রু। কিন্তু রাসুল তাদের কাউকে আঘাত করেননি, গালি দেননি। তাহলে রাসুলের দুশমন উল্লেখ করে এখন এক মুমিন আরেক মুমিনকে কেমনে গালি দেয়! তিনি সবাইকে ভেদাভেদ ভুলে এক নবীর উম্মত হিসেবে ইসলামী জীবন ব্যবস্থা ও রাসুলের আদর্শ অনুস্বরণের আহবান জানান।
রাত ১১ টার দিকে করোনা ভাইরাস মহামারী থেকে মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারী থেকে আগস্ট পযর্ন্ত সময়ে মাদরাসার ৮ জন ছাত্র ছাত্রী হিফজ সম্পন্ন করেন। রবিবার তাদের পাগড়ি প্রদান করা হয়। এর আগে গত জানুয়ারীতে এই মাদরাসার ১২ জন ছাত্র হিফজ সম্পন্ন করেছিলেন। হেফাজতের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) তাদের পাগড়ি প্রদান করেছিলেন।

ছবি ক্যাপশন, (১), বাঁশখালীতে দারুল কারীম মাদরাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা হুজুর।

Powered by Done 5 Technologies