মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার।
এতে উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. আসিফুল হক, মালেকুজ্জামান রাজু, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক মিজান বিন তাহের, প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগীরা উন্নত মানের খাবার ও নগদ পেয়ে খুবই আনন্দিত ও উৎফুল্ল ভাব পরিলক্ষিত হয়েছে। তারা বাঁশখালী সমিতি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় প্রধান অতিথি বলেন,বাঁশখালী
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ সত্যি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ।
সামাজিক উন্নয়নে বাঁশখালী সমিতির বিগত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়েছি। আগামীতে সমিতির উদ্যোগে কল্যাণমূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’ এই মানবসেবায় বাঁশখালী সমিতি চট্টগ্রাম কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।