মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা

প্রকাশ:
241294656 4516923108366293 1360382069200723556 n

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে কবি,সাহিত্যিক, সাংবাদিক,বরেণ্য শিক্ষাবিদ,শুদ্ধ চেতনার অভিন্ন সত্তা,সাস্বত সমাজের দা’মণি অরুণ দাশগুপ্ত স্মরণে “সাহিত্যের আনন্দ ভোজে চির অজর” শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.সুকান্ত ভট্টাচার্য,ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন,পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি নৃপেন চক্রবর্তী, গল্পাকার মাসুম আহমদ রানা,সাংবাদিক সুজিত কুমার দাশ,শিক্ষক বাবুল কান্তি দাশ, বিজয় শংকর চৌধুরী,সঙ্গীতশিল্পী লুপর্ণা মূৎসূদ্দী, সঙ্গীতা চৌধুরী,আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, কবি আসিফ ইকবাল,ছাত্রনেতা এম,মঞ্জুর আলম,সংগঠক সুমন চৌধুরী,ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, তবলা শিল্পী শিবু দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন শুদ্ধ চেতনার অভিন্ন সত্তা প্রাজ্ঞ পুরুষ অরুণ দাশগুপ্ত।
আলোকিত সমাজ বিনির্মানের লক্ষ্যে শিক্ষকতা ব্রত দিয়ে পথচলা শুরু করেন স্হিতধী,ধীশক্তিসম্পন্ন অরুণ দাশগুপ্ত। পরবর্তীতে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরতে যুক্ত হন সাংবাদিকতা ও লেখালেখিতে।প্রগতিশীল চেতনার ধারক এই প্রাগ্রসর পুরুষ সৃজন মননে ভাস্বর করে তুলেন অজান লোকদের। কলম সক্রিয় ছিল আজীবন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies