সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
আওয়ামী লীগ জাতীয় সারা-বিশ্ব

জাতিসংঘের ৭৬ তম উদ্বোধনী সেশনে ​প্রধানমন্ত্রী

000
শেয়ার করুন:

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি।

সারা বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২৪ সেপ্টেম্বর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তাঁর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ অধিবেশনের সভাপতি হিসেবে শপথগ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

বিশ্বব্যাপী মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশনে অনুমোদিত প্রতিনিধিদলের আকার ছোট করা হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়। ১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান সশরীরে অধিবেশনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ।সি-তাজ২৪.কম/এস.ট

Powered by Done 5 Technologies