২৪ সেপ্টেম্বর ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (স.) উপকমিটির সাধারণ সভা
আগামী ১৮ অক্টোবর (১১ রবিউল আউয়াল) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে হযরত শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (স.) মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় সীরতুন্নবী (স.) মাহফিল সুচারুরূপে পরিচালনার জন্য বাংলাদেশের সাত শতাধিক উপকমিটির সদস্যদের নিয়ে সাধারণ সভা চুনতি সীরত মাহফিল কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মতওয়াল্লী পরিষদের সভাপতি হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সি-তাজ২৪.কম/এস.টি