সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে ২ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবা সহ আটক ২

IMG 20210923 WA0001
শেয়ার করুন:

 

মু.মিজান বিন তাহের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ২ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) সন্ধা সাড়ে ৭ টায় বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার এসআই মো. আকতার হোসাইন সঙ্গীয় ফোর্স সহ আজ বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পুঁইছড়ি ইউপিস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে ২ হাজার আটশত পঞ্চাশ পিস ইয়াবা সহ টেকনাফের হ্নীলা ইউপির নুর মোহাম্মদের পুত্র মো. আরমান(২২), হাতিয়ার ঘোনা, উত্তর লম্বরী হোছন আহমদের পুত্র সৈয়দ আহমদকে(৩২) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক অভিযানে ২ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

Powered by Done 5 Technologies