G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন

0

 

বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ‘চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ’-এর উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনের খুলশী থানাধীন রেলওয়ে স্কুলসংলগ্ন সংগঠনের কার্যালয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোহাম্মদ মিনহাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এয়ার মোহাম্মদ খোকন, চট্টগ্রাম মহানগর চালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. আবু হানিফ জনি, মো. হাসান মুরাদ, মো. সাহিদ, মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজীদ ফরায়েজী, মো. ইমরান হোসেন রাসেল, মো. আতিক হাসান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক নুর আহম্মদ, দপ্তর সম্পাদক পিন্টু চন্দ্র দাস, সহ-দপ্তর সম্পাদক মো. সাদেক উল্লাহ মজুমদার, আপ্যায়ন সম্পাদক মো. নাছির, যানজট নিরসন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুর নবী, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. বাবুল হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. নুরুল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সড়ক বিষয়ক সম্পাদক নিরঞ্জন দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন রাজু, কার্যকরী সদস্য মো. জয়নাল শেখ, মো. আলী আকবর শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.