বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টির
অপরাধ জাতীয়

মুফতি কাজী মো. ইব্রাহিম দুই দিনের রিমান্ডে

P 12 15 9
শেয়ার করুন:

 

কোভিড টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ধর্মীয় বক্তা মুফতি কাজী মো. ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান গতকাল বুধবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে এ আদেশ দেন।
করোনাভাইরাসের টিকাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন কাজী মো. ইব্রাহিম। টিকা নেওয়ায় ‘নারীর দাড়ি গজাচ্ছে’, ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে’ এ ধরনের বক্তব্যসহ ইব্রাহিমের বিভিন্ন উক্তি সোশাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। এক বক্তৃতায় তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্রও দিয়েছিলেন।
মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহিমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়। পরে জেড এম রানা নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে ইব্রাহিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন মোহাম্মদপুর থানায়। একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয় সেখানে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে উগ্র বক্তব্য দেওয়ার অভিযোগ ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির সাইবার ইউনিটের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান। অন্যদিকে আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies