শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
ব্যবসা বাণিজ্য

৫-২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে

download 1
শেয়ার করুন:

আগামী পাঁচ থেকে ২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পরপরই আগামী ৫ থেকে ২০ দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে। পেঁয়াজ হারভেস্ট করেছে সেই এপ্রিল মাসে। এতদিন পর্যন্ত পেঁয়াজ থাকে না। তাই পেঁয়াজ চাষিরা সব বিক্রি করে দেন। পেঁয়াজ পচনশীল ও মজুত রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষ দিকে বাজারে দাম বেড়ে যায়।

রোববার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত খাবার মজুত আছে। চালের দাম কিছুটা বেড়েছে, এটা আমি অস্বীকার করবো না। কম আয় বা সীমিত আয়ের মানুষের একটু কষ্ট হচ্ছে। কিন্তু দেশে কোনো দুর্ভিক্ষ অবস্থা নেই।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সাবেক সচিব ও বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies