G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাতকানিয়ায় ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

0

 

সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টায় কেওঁচিয়ার তেমুহনি এলাকায় চট্টগ্রাম কক্্রবাজার সড়কে এসি চেয়ার কোচ টি আর ট্রাভেলস ক্ল্যাসিকে অভিযান চালিয়ে ২ মহিলাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাদের নাম কিশোরগঞ্জ জেলার সদর থানার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের নগুয়া ২নং ওয়ার্ডের মৃত মাহাবুবুল আলমের মেয়ে সোনিয়া আক্তার মনি (৪০)। তার স্বামীর নাম মৃত লিটন চৌধুরী। তার কোমড় থেকে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার কোমড়ে সাদা কস্টেপ দ্বারা মোড়ানো ছিল এই ইয়াবা ট্যাবলেটগুলো। দিনাজপুর জেলার পাবর্তীপুর থানার হামিদপুর ইউনিয়নের খলিলপুর গ্রামের

গাছুয়া পাড়ার মৃত আবছার আলী’র কন্যা মোছাম্মৎ মুক্তারিনা (৪১)।তার স্বামীর নাম মৃত মোখলেছুর রহমান। জানা যায় তার পেটে পরিহিত রাবারের বেল্টের ভিতর সাদা কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩ হাজার পিস ইয়াবা ছিল। গোপন সূত্রে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নির্দেশে এসআই সুব্রত দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবাসহ দুই নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ইয়াবার টাকা লোভ সামলাতে না পেরে উত্তর বঙ্গের নারীরা ও ইয়াবা ব্যবসায় নেমেছে। ইতিপূর্বে ও সাতকানিয়া থানার পুলিশ ইয়াবাসহ কয়েকজন নারীকে গ্রেপ্তার করেছিল। জানা যায় ইয়াবা ব্যবসায়ীরা দূরপাল্লার যাত্রীবাহী চেয়ার কিংবা প্রাইভেট গাড়ী যোগে গভীর রাতে ইয়াবা পাচার করে। তারা নব নব কৌশলে ইয়াবা পাচারে মেতে উঠেছে। এদিকে গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.