মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কাউকে খুশি করার জন্য হারামকে হালাল মনে করা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করার সমান

প্রকাশ:
Lohagara Chunati Mahfil News 30 10 2021
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৩তম দিনের অনুষ্ঠানে আলোচনা করছেন হাফেজ মাওলানা আবদুল হামিদ।

 

শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৩তম দিনের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ৩০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম অধিবেশনে সূরা ফাতেহার ফজিলাত ও তাফসীর বিষয়ে বয়ান করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হামিদ। দ্বিতীয় অধিবেশনের আলোচনায় অংশ নেন পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি শাহাদত হোছাইন ও আলহাজ্ব মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ। বক্তারা বলেন, হালাল ও হারাম ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ দুটি পরিভাষা। সাধারণত ইসলামী শরিয়তের দৃষ্টিতে সব বৈধ বিষয়কে হালাল ও সব অবৈধ বিষয়কে হারাম বলা হয়। মুমিনের জন্য হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কোরআনে আল্লাহ এই সীমারেখা অতিক্রম করতে নিষেধ করেছেন। তাই প্রত্যেক মুমিন নিঃসংকোচে তার অনুসরণ করে। কাউকে খুশি করার জন্য হারামকে হালাল মনে করা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করার সমান। আজকের আয়োজনে ছদরে মাহফিল ছিলেন চন্দনাইশ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসার আরবি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা সিরাজুল হক। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন আবু সাইদ মুহাম্মদ আকিল ও মুহাম্মদ তারেক মুসা। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক ও হাফেজ মুহাম্মদ রায়হান। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা অলি উদ্দিন, হাফেজুল হক নিজামী, আলহাজ্ব আবু তাহের, মাহবুবুল হক, ইমাম বায়হাকি, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

 

 

Powered by Done 5 Technologies