মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

মানবিক কার্যক্রমে পাঠশালা

প্রকাশ:
249045019 954136211806824 9220721524673701894 n

রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নং বড় করিমপুর (কসবা) ইউনিয়ন এর মাঝিপাড়া গ্রামে দূর্বিত্তদের দেয়া আগুনে গৃহহারা অসহায় মানুষদের মাঝে উপহারসামগ্রী খাদ্যপন্যসহ (চাল, ডাল, আলু, তেল, লবন, পেয়াজ) নগদ অর্থ বিতরণ করেছে। আজ ২৪/১০/২১ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় পাঠশালা’র চট্টগ্রামের পক্ষ থেকে পাঠশালা’র প্রস্তাবিত রংপুর ইউনিটের সদস্যরা যৌথভাবে এই বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ বিষয়ে পাঠশালা’র মুখপাত্র কিশোর দে জানান, আমাদের কার্যক্রম আগামিতে দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাড়াঁনোর লক্ষ্য হিসেবে আমরা চট্টগ্রামের বাইরে আমাদের কার্যক্রম ধীরে ধীরে প্রসারিত করার জন্য কাজ করছি। তারই অংশ হিসেবে পাঠশালা বর্তমানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। বিতরন কার্যক্রমে পাঠশালা’র প্রচার ও প্রকাশনা প্রতিনিধি জয় নন্দী, বিজয় চক্রবর্তী ছাড়াও প্রস্তাবিত পাঠশালা রংপুর ইউনিটের সেচ্ছাসেবক তানজিলা তাসমিন, রায়হান, মাহিন, সুমন, রাসেল অংশ নেন।

Powered by Done 5 Technologies