মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
Uncategorized

স্কাউটের ভুমিকা অপরিসিম

248705597 1026453758153556
শেয়ার করুন:

 

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:২৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার ষোড়শ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখারী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন শৃঙ্খলাবদ্ধ জীবন গড়তে স্কাউটের ভুমিকা অপরিসীম।

তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিকাশ ও নৈতিকতার শিক্ষালাভের জন্য স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার আহবান জানান।

গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস’র সম্পাদক জানে আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা, জেলা স্কাউটস’র কমিশনার মো. আক্তার হোসেন, সম্পাদক পীযুষ কুমার দে, এন. মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপক (এডমিন এন্ড এইচআর) মো. আবদুল ওয়াদুদ, উপজেলা স্কাউটস’র সহ সভাপতি মো. আলী, রেজাউল করিম, জসীম উদ্দীন তালুকদার, শওকত হোসেন, কমিশনার বিশ্বজিৎ বড়ুয়া, উপজেলা কাব লিডার মো. ফারুক ইসলাম, উত্তম কুমার বিশ্বাস নুরুল কবির, মো. ওসমান,হোসাইন মাহমুদ ও অন্যান্যরা।

Powered by Done 5 Technologies