মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

সিসি ক্যামেরা পাহারা বসিয়ে ‘মাদকের কারবার’

প্রকাশ:
5555 1
ছবি: সংগৃহীত

ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার পাহারায় চলত মাদক ও জুয়ার আসর। আশপাশে থাকে পাহারাদারও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই খবর পৌঁছে যেত। এলাকাটি পাহাড়ে অবস্থিত হওয়ায় সহজে কেউ যেতে পারত না। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে ইয়াবাসহ মাদক ও জুয়ার আসর চালানোর অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নারীর নাম খাদিজা বেগম (৪২)। চট্টগ্রাম নগরীর অক্সিজেন রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। এ সময় তাঁর স্বামী আবদুল মান্নান পালিয়ে যেতে সক্ষম হন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নগরের রৌফাবাদে পাহাড়ি এলাকায় খাদিজার বাড়িটি অবস্থিত। বাড়ির পাশে খাল। খালের পাড়ে রেললাইন। অক্সিজেন মূল সড়ক থেকে হেঁটে তাঁর বাড়িতে যেতে সময় লাগবে ২০ মিনিট। পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেলে খাদিজার রাখা পাহারাদারেরা সেই খবর তাঁর কাছে পৌঁছে দেন। এ ছাড়া তাঁর বাড়ির আশপাশে রয়েছে সিসি ক্যামেরা। বাড়িতে কারা আসছে, তা এসব ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। খাদিজা নিজেও তাঁর মুঠোফোনে সিসি ক্যামেরায় নজর রাখেন।

ওসি কামরুজ্জামান আরও বলেন, খাদিজা দীর্ঘদিন থেকে তাঁর বাড়িতে মাদক ও জুয়ার আসর বসান। চুক্তিভিত্তিক লোক দিয়ে বিক্রি করতেন মাদক। তাঁর বাড়ির ভেতর পাতিলে রাখা ১ হাজার ১৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। খাদিজার বিরুদ্ধে তিনটি ও তাঁর স্বামী আবদুল মান্নানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। খাদিজার বিরুদ্ধে নারীদের দিয়ে চুক্তিতে বিতর্কিত জায়গা দখলের একাদিক মামলা রয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies