G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির দুই বছরের সাজা মওকুফ

0

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনিকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের সাজা মওকুফ করেছেন আদালত।

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আইনে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফারহানা আক্তার সাজা মওকুফের রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৭ মে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ তাকে আটক করে বিজিবি। ভোট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি নির্বাচন আইনে তাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ

নুরুল আজিমের মুক্তির দাবিতে পরদিন ৮ মে থেকে টানা প্রায় এক সপ্তাহ চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রায় এক মাস পরে ওই বছরের ১৩ জুন উচ্চ আদালত থেকে অস্ত্র মামলায় জামিন পান নুরুল আজিম। বর্তমানে সেই মামলাটির সাক্ষ্য চলছে।

সরকারি কৌঁসুলি (পিপি) নাছির উদ্দিন বলেছেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করেন নুরুল আজিম। আপিলে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা খারিজ করেন আদালত।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.