শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
সংগঠন সংবাদ

প্রগতি সংঘের উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হবে

Progati Sanga News 15 12 2021
শেয়ার করুন:

কোতোয়ালী থানাস্থ ফিরিঙ্গিবাজার এয়াকুব নগর দোভাষী মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রগতি সংঘের সভাপতি আবুল মনছুর চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাহাত রহমান দোভাষ।

Powered by Done 5 Technologies