মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

জানুয়ারিতে হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল

প্রকাশ:
PSC

 

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি জানুয়ারি মাসেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ।

শনিবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে তিনি বলেছেন, ‘ফল প্রকাশ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

গত বছরের ২৯ অক্টোবর হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর শুরু হয় আবেদন প্রক্রিয়া।

Powered by Done 5 Technologies