মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

রাঙ্গুনিয়ায় শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্বপ্নের উপশহর পরিদর্শন করলেন ড. আবু রেজা নদভী এমপি

প্রকাশ: হালনাগাদ:
FB IMG 1645186795617

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া সীমান্তবর্তী ১১০ একর পাহাড়ি ভূমিতে স্বপ্নের উপশহর গড়ে তুলতে চেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। এজন্য পাহাড়ি ভূমি সমতলও করা হয়। নির্মাণ করা হয় নিরাপত্তা দেয়াল। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তিনচৌদিয়া এলাকার প্রবেশমুখে নির্মাণ করা হয় রাজকীয় তোরণ। দেড় কিলোমিটার অভ্যন্তরে অবকাশ যাপন কেন্দ্রের সামনে গড়ে তোলা হয় আরও একটি তোরণ। দক্ষিণ পাশে কর্ণফুলী নদীর তীর থেকে প্রবেশমুখেও করা হয় রাজকীয় তোরণ। ১৯৮৪ সালে আরব আমিরাতের তৎকালীন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান চট্টগ্রাম সফরকালে হেলিকপ্টারে চড়ে কর্ণফুলী নদীর তীরে রাঙ্গুনিয়ায় প্রাকৃতিক পরিবেশে সুবিশাল জায়গাটি দেখে সেখানে একটি প্রাসাদ ও অবকাশ যাপন কেন্দ্রসহ স্বপ্নের উপশহর গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করলে তৎকালীন সরকার মাত্র ১০১ টাকা প্রতীকী মূল্যে তাঁকে রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় ১১০ একর জমি হস্তান্তর করেছিলেন।

FB IMG 1645186800517

বিভিন্ন কারনে ২০০৪ সালে এই শেখ জায়েদের স্বপ্নের এই উপশহর পরিত্যক্ত ঘোষণা করে চলে যায় শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট এবং
সালে মারা যান সুলতান আল নাহিয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে আরব আমিরাত সফরকালে সে দেশের উচ্চ পর্যায়ের সাথে আলোচনাকালে রাঙ্গুনিয়ায় তাদের পরিত্যক্ত ভূমিতে হাসপাতালসহ বিভিন্ন প্রকল্প নির্মাণের বিষয়টি নজরে আনা হলে প্রকল্পটি নতুনভাবে আলোর মুখ দেখতে শুরু করে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দুবাইয়ের বাহার প্রাসাদে দেশটির স্থপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শাইখা ফাতিমা বিনতে মুবারাক আল কেতবী সাক্ষাৎ করে স্বামীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে অনুরোধ জানিয়েছিলেন। এর কিছুদিন পর প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছিলেন শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্টের প্রতিনিধিদল। ২০২০ সাল নাগাদ হাসপাতালটির নির্মাণ কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে কাজ করছে শেখ জায়েদ বিন আল নাহিয়ান ফাউন্ডেশন। প্রায় ১৮ বছর পর মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিকতায় পরিত্যক্ত উপশহরে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও সুপার স্পেশালাইজড নার্সিং ইনস্টিটিউট স্থাপনের কাজ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম -১৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও আবু ধাবি সরকারের পক্ষ হতে মনোনীত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট বাংলাদেশ এর সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

তাঁরই অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি ২০২২ ইং শেখ যায়েদ বিন সুলতান আলে নাহিয়ান ট্রাস্ট সম্মানিত সদস্য প্রফেসর ড. আবু রেজা নেজামুদ্দিন নদভী এমপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্ট এশিয়া বিষয়ক ডাইরেক্টর জেনারেল জনাব মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাথে নিয়ে রাঙ্গুনিয়াস্থ প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য, অতীতেও তিনি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছিলেন। পরিদর্শনের পূর্বে মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। পরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা মাননীয় মন্ত্রীর প্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে প্রফেসে ড. আবু রেজা নেজামুদ্দিন নদভী এমপি প্রকল্প এলাকার ৩/৪ কিলোমিটার হেঁটে পরিদর্শন করেন। এই পরিদর্শন রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুধাবি সরকারের কাছে পৌঁছানো হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৬নং পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, ৭নং বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সদস্য জাহেদুল ইসলাম, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল আলম তালুকদার, সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আলী নইমী, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ। সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies