G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

হাজী ইউনুছ পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি

0

সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার চার সদস্যের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুছ। কমিটির সদস্য সচিব পদে মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মো. হারুন, অভিভাবক প্রতিনিধি পদে মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ মুর্তজা আলীকে শিক্ষা প্রতিনিধি মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নতুন কমিটির প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার।

এদিকে মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনীত করায় সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ ইউনুছ।

Leave A Reply

Your email address will not be published.