শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
অপরাধ বোয়ালখালী

শাকপুরা মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করলো -উপজেলা প্রশাসন

021
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।মানুষ এখনো সচেতন হচ্ছেনা।ছোট্ট মেয়েদের নাবালিকা অবস্হায় যদি বিয়ে দেওয়া হয় তা হলে এ বিয়ে অনেক সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এমনকি সেই মেয়েটা বাচ্চা হওয়ার সময় মৃত্যু পর্যন্ত হতে পারে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মামুন বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১.৪৫ টার দিকে শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী উক্ত ছাত্রীর পিতাকে ২৫,০০০/=(পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগনকে সচেতন হয়ে এগিয়ে আসলে এ ধরনে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব।

অত্র উপজেলায় এ ধরনের আর কোন বাল্য বিবাহ সংঘটিত হলে দ্রুত উপজেল প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান ।
সি-তাজ২৪.কম.এস.টি

Powered by Done 5 Technologies