মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

রায়েরবাগে কিস্তির টাকার চাপে রাশিদা আক্তার আত্মহত্যা করেন

প্রকাশ:
74f8bde3a77c96cbe7064aeafbef1d370d68f25abef5ed44

 

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় কিস্তির টাকার চাপে রাশিদা আক্তার ডলি (৩৮) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ ।মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টার দিকে অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের স্বামী মিজানুর ইসলাম মিঠু জানান, আমার ‌শ্বশুর আমাকে জামিনদার রেখে আল-ফালাহ কো-অপারেটিভ সোসাইটি থেকে ৩ লাখ টাকা লোন নেয়। পরে আমার শ্বশুর সেই লোন পরিশোধ করতে না পারায় কিস্তির জন্য আল-ফালাহ কো-অপারেটিভ সোসাইটির লোকজন আমাকে চাপ দিতে থাকে। কিস্তির নেওয়ার জন্য বারবার আমার বাড়িতে কোঅপারেটিভ সোসাইটির লোক আসে। সেই অভিমানে আমার স্ত্রী সবার অগোচরে গলায় কাপড় পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, আমার শ্বশুর লোন নিয়েছে, আর আমাকে জামিনদার বানিয়েছে। বারবার কিস্তির লোক আমার বাসায় আসে এ নিয়ে স্ত্রীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। সেইএ সব চাপ সইতে না পেরে ডলি গলায় ফাঁস দিয়েছে। আমার সংসার তো শেষ, ছেলে দুইটা এতিম হয়ে গেল। আমরা রায়েরবাগ এলাকার ৭২/৫ নম্বর সেলিম সাহেবের বাড়ির নিচতলায় ভাড়া থাকি।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies