প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট, সোমবার সকালে উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সুফি সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন, ওসি আবদুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য সাংবাদবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শেষে উপজেলা মহিলা বিয়ষক থেকে ৫জন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন অতিথি বৃন্দ।
সি-তাজ২৪.কম/এস.টি