রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
মেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকাল
Uncategorized

বোয়ালখালী পৌরসভা ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা-মেয়র

297800954 1365218567304046 7999310162710969339 n
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর।
বুধবার (১০ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর কাউন্সিলর ও কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লক্ষ ৫৮ হাজার ৫৭০ টাকা এবং উন্নয়ন তহবিলে ৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণের জন্য ৬ কোটি ৩২ লক্ষ ৮৫ হাজার টাকা এবং অবকাঠামো উন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫৩ লক্ষ টাকা। এতে সমাপনী জের ধরা হয়েছে ২৮ কোটি ৪৭ লক্ষ টাকা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, শেখ আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর হাজি নাছের আলী, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো.মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধরে, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, নক্সাকার তাসলিমা আরজু শিল্পী, হিসাব রক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার পর ১৫ আগষ্ট জাতীর জনক মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies