Take a fresh look at your lifestyle.

শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা মহনগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

0

২৪ আগস্ট ২০২২ বুধবার বাদে মাগরিব শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার চট্টগ্রাম মহানগর শাখার বার্ষিক সাধারণ সভা আগ্রাবাদ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর শাখার সভাপতি হযরত মাওলানা তৈয়ব আলী মজিদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা মহিউদ্দিন মজিদি। সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক মাষ্টার মীর আহাম্মদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, শাহ মাহমুদিয়া মাদ্রাসার সুপার শাহাজাদা মাওলানা মঈনুদ্দিন মজিদি, আহম্মদ হোসাইন চৌধুরী, মাষ্টার মীর আহাম্মদ, মাওলানা মহিবুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা আবু তৈয়ব, এডভোকেট নাজমুল হক সিকদার, নুরুদ্দিন জাহেদ, মো.আজম,ওমর ফারুক প্রমূখ।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.