মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
জাতীয় জাতীয় সংসদ

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন টুকু

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন টুকু
ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন টুকু
শেয়ার করুন:

 

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন। রোববার সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টুকু। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।

ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। টুকু একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা ছিল না।

প্রথমে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য টুকু বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

১৯৪৮ সালের ৩১ মে পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন শামসুল হক টুকু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন।। তিন পুত্র সন্তানের জনক তিনি।
সি-তাজ২৪.কম/এস.এস.কে

Powered by Done 5 Technologies