মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

চট্টগ্রামের ডিসিকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশ: হালনাগাদ:
চট্টগ্রামের ডিসিকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি

 

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ সেপ্টেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে ডিসি মমিনুর রহমান ওই প্রার্থীর পক্ষে মোনাজাত ও ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে নির্বাচন কমিশন সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক প্রার্থীর জয় কামনা করে মোনাজাতে অংশ নেওয়ার ঘটনায় মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদের নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে মোহাম্মদ মমিনুর রহমানের পরিবর্তে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সি-তাজ২৪.এস.টি

Powered by Done 5 Technologies