Take a fresh look at your lifestyle.

চুনতীর শাহ সাহেব (রহ.)’র ৪০তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

0

 

লোহাগাড়া প্রতিনিধি: চুনতি ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪০ তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বিকাল ৩টা থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুর হক নিজামী। তেলাওয়াতে কালামে পাক পাঠ করেন মাওলানা জালাল উদ্দীন মুনিরী, মুহাম্মদ নছিমুর রিয়াজ নক্বি। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন আবদুল্লাহ আকরাম হাদী, মুহাম্মদ ফখরুদ্দিন রাজী। হাফেজ মাওলানা মুহাম্মদ মূসা তুরাঈন ও মাওলানা আবু নোমানের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, ফাতেমা বতুল মহিলা মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান, আলহাজ্ব মাওলানা জমিল উদ্দিন, মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন সা’দী, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, আলহাজ্ব কাজী মাওলানা অধ্যক্ষ মো. নাছির উদ্দিন প্রমূখ। শাহ্ সাহেব কেবলা (রহ.) স্মরণে শের পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ইমাদুদ্দিন সা’দ।এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈবুল হক বেদার,মাহাবুবুল হক,মুহাম্মদ ইদ্রিস মিনহাজ, মুহাম্মদ নছিমুর রিয়াজ নক্বি,সাইফুদ্দিন মুহাম্মদ তারেক,মাওলানা মুহাম্মদ তৈয়ব, হাফেজ ইমাদ উদ্দীন সাদ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। আখেরি মুনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.