মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বরিশাল সমাবেশস্থল যেন বিএনপি নেতাকর্মিদের উৎসবের মঞ্চ

প্রকাশ:
bnp in1

সমাবেশস্থল যেন বিএনপি নেতাকর্মিদের উৎসবের মঞ্চ
বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকেই বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা নামতেই বরিশাল বেলস পার্কে অবস্থান নেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান, গান আর আনন্দ-উল্লাসে সময় পার করছেন তারা।

সরেজমিন দেখা যায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। গণসমাবেশের জন্য তৈরি মঞ্চে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রেখেছেন নেতাকর্মীরা। গানের তালে তালে নানা ঢঙে নাচছেন বিভিন্ন বয়সের নেতাকর্মীরা।

সমাবেশস্থল যেন বিএনপি নেতাকর্মিদের উৎসবের মঞ্চ
পথে পথে নানার বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা আগামী দিনের সমাবেশ সফল করতে বদ্ধপরিকর।’

কেন্দ্রীয় নেতাদের অনেকে এরই মধ্যে বরিশাল পৌঁছেছেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies