শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
অপরাধ বোয়ালখালী

বোয়ালখালীতে গৃহবধুর ঝুলন্ত লাস উদ্ধার

বোয়ালখালীতে গৃহবধুর ঝুলন্ত লাস উদ্ধার
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ শশুড় বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী ৭নাম্বার ওয়ার্ডের চরখিজিরপুর মোবারক আলী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত রুমা আকতার ওই এলাকার প্রবাসী আবু তৈয়বের স্ত্রী।

এলাকাবাসি জানান, তিন বছর আগে একই এলাকার আবদুল লতিফ সওদাগর বাড়ির নুরুল আলমের মেয়ে রুমা আকতারের সাথে আবু তৈয়বের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী মোহাম্মদ রায়হান নামের এক সন্তান রয়েছে। বিয়ের পর আবু তৈয়ব ওমানে পাড়ি জমান। ঘরে আবু তৈয়বের মা ও স্কুল পড়–য়া দুই বোনের সাথে থাকতেন রুমা। রুমার পরিবারের সুত্রে জানাগেছে বিয়ের পর থেকে আবু তৈয়ব বিদেশে অবস্থান করছে। ফোনেও রুমার সাথে কথা বলতো না। এমনকি ছেলের জন্মের পরও সে দেশে আসেনি। জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে রুমার কক্ষে তার ননদ রুমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলো। এসময় রুমা স্বামীর সাথে কথা বলবে বলে ডাইনিং রুমে চলে যান। ভোরে রুমার ছেলে মাকে খুঁজতে থাকে। এসময় ডাইনিং রুমে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies