মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

২০ রমজান আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ইফতার মাহফিল

প্রকাশ:
শাহ্ মজিদিয়াইসলামী কমপ্লেক্সে

১২ এপ্রিল ২০২৩ রোজ বুধবার ২০ রমজান বাদে আছর হতে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ইফতার মাহফিল, মাসিক ত্বরিকতের বৈঠক, যিকির ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রহমানুয়ে শরিয়ত পীরে তরিকত হযরত শাহ মাওলানা মাহামুদুল হক মজিদী, পীরছাহেব গারাংগিয়া দরবার শরীফ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, ওলামা-মশায়েখসহ গারাংগিয়া তরিকার খলিফাবৃন্দ আলোচনা পেশ করবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাস্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী সকল ভক্তবৃন্দদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ইফতার মাহফিল, মাসিক তরিক্বত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies