সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশ
জাতীয়

বাংলাদেশ পেছনে ফেলে দেয়ার জন্য চক্রান্ত চলছে-আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার করুন:

বাংলাদেশকে পেছনে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমাদের পেছনে ফেলে দেয়ার জন্য চক্রান্ত চলছে। দ্রুতগতিতে এর মোকাবিলা করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

শনিবার(১৬ সেপ্টেম্বর)  দুপুরে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় অবস্থিত নবনির্মিত বিকেএমইএ নতুন সাততলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আইসিটি খাতে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ওষুধ খাতেও দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে তার হাতে বদলে গেছে বাংলাদেশ।’

বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রমুখ।

Powered by Done 5 Technologies