মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

চুনতির ১৯ দিনব্যাপী ৫৩তম সীরাতুন্নবী (স.) মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা

প্রকাশ:
Screenshot 20230922 194603 Gallery

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে লোহাগাড়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সীরতুন্নবী (সঃ) মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মু. ইবনে দিনার নাজাত, চুনতি সমাজ কল্যাণ সম্পাদক মিনহাজুল আবরার , কশশাফুল হক শেহজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম, । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য এবাদুর রহমান, জুলফিকার আবরার, কাজী আরিফুল ইসলাম, সাদুর রহমান, মোহাম্মদ আলম, খালেদ দেওয়ান, মসজিদে বায়তুল্লাহ খতিব সালাহউদ্দিন হাবিবী ,IMG 20230922 WA0011

মো. আব্দুল মান্নান প্রমুখ। মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত বলেন, এবারের মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন। ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি। এই পবিত্র ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিদের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। জানা যায়, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies