মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

পররাষ্ট্র সচিব মোমেনের সাথে পিটার হাসের বৈঠক

প্রকাশ:
পিটার হাস

 

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

 

বৈঠকের পর মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘কূটনীতিক হিসেবে আমরা সুশীল সমাজ ও বেসরকারি সংস্থা, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতা, চেম্বার অব কমার্স, রাজনৈতিক দল, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং আরো অনেক ধরনের সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে কথা বলি।’

 

মুখপাত্র বলেন, এই কথোপকথন বাংলাদেশকে আরো ভালভাবে বুঝতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তাদের সহায়তা করে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies