শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
চট্টগ্রাম শিক্ষা

আল রাওয়া ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

IMG 20240229 WA0051
শেয়ার করুন:

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে আল রাওয়া ইংলিশ স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পাঁচলাইশস্থ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ফোরাম চট্টগ্রামের চেয়ারম্যান ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু তাহের।

প্রধান অতিথি বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের শিশুরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক প্রফেসর ডঃ মনির হোসেন, নুরুল আবছার, বেগম লুৎফুনেছা, প্রতিষ্ঠান এর শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies