চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক,
শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.)’র ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আগামীকাল ১৮ আগস্ট ২০২৫ চুনতী সিরাত ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাদে ফজর খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে বুখারি শরীফ, বাদে যোহর মুনাজাত,
বাদে আসর হতে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ আলোচনা পেশ করবেন। এতে উপস্থিত থাকবেন দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সীরাত মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।
এই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করছেন বলে জানান সীরাত মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা শাহাজাদা আবদুল মালেক মো. ইবনে দিনার নাজাত।
সি-তাজ২৪.কম/এস.টি