মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ’

চাটগাঁর সংবাদ’র ১৩তম বর্ষপূর্তি পালিত

প্রকাশ: হালনাগাদ:
IMG 20251205 WA0043

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে চট্টগ্রামের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। চট্টগ্রামকে বিশ্বমানের মহানগরীতে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাব।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারী হলে চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান এসব কথা বলেন।

সাতকানিয়া ইছামতি ইয়াকুব-মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সিজল ফুডসের চেয়ারম্যান লায়ন নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা পংকজ বৈদ্য সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার আহমদ চৌধুরী ও নুরুল কবির চৌধুরী। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শাহতাজ সরকার। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাদাত হোসেন, হেলাল উদ্দীন, সাইদুর রহমান সাঈদ, মাস্টার মাহবুবুর রহমান।

পত্রিকার পরিচালনা সম্পাদক সৈয়দ গোলাম নবী, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল নিজামী, সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন,সোহেল তাজ,

বিজয় টিভির প্রতিনিধি আব্দলুল্লাহ আল মারুফ, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মওলানা মোজাহেরুল কাদের, মাষ্টার শহীদুল ইসলাম, সৈয়দ শিবলী ছাদেক, সাইদুর রহমান চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী,এমরান আহমদ, আহসান উদ্দীন পারভেজ, সাদ্দাম হোসেন, এসকে সাগর, প্রভাস চক্রবর্তী,

এস বি জীবন, ইলিয়াছ ইমরুল, পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সভাপতি হাজী মুজিবুল হক,পতেঙ্গা সি ভিউ পাবলিক স্কুলের পরিচালক মো. মমতাজ উদ্দিন, পতেঙ্গা প্রতিনিধি ইউডি উজ্জ্বল,

আসিফ, তৌহিদুল ইসলাম বাবলু, মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ আরিফুল ইসলাম, নুরুল কবির রিফাত, তানভীর আহমদ, জায়েদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের খ্যাতনামা শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

সিতাজ২৪.কম/এসে.টি

Powered by Done 5 Technologies