পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম থেকে নিয়মিত প্রকাশিত ইসলামিক ম্যাগাজিন “মাসিক আলোর পথ”এর উদ্যোগে আজ (৯ মার্চ ২০২৬) সোমবার নূযুলে কোরআন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ আমান উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল বশর আবু সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও সুধীজন। অনুষ্ঠানে পবিত্র কোরআন নাজিলের তাৎপর্য ও মাহে রমজানের শিক্ষা নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত নূযুলে কোরআন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন সম্পাদক সোহেল তাজ।
সিতাজ২৪.কম/এস.টি