মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক ১২ এপ্রিল

প্রকাশ:
১২ফ্রব্রুয়ারি আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক

আগামীকাল ১২ এপ্রিল ২০২৬, রবিবার, বাদে মাগরিব আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলটি দরবারে আলীয়া গারাংগিয়ার পীর, শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা মাহমদুল হক মজিদী (মা.জি.আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

এ সময় বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি ক্বারী আবদুল মাবুদ। মাহফিলে উপস্থিত থেকে আত্মশুদ্ধি, তরিক্বতের শিক্ষা ও আল্লাহর জিকিরে অংশগ্রহণের জন্য কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত,

অনুরক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

সিতাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies