G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাংবাদিক ছৈয়দ মোস্তফা জামালের ২২তম মৃত্যুবার্ষিকী ২২ এপ্রিল

0

ভাষাসৈনিক, সাংবাদিক, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মোস্তফা জামালের ২২তম মৃত্যুবার্ষিকী আগামী ২২ এপ্রিল, বুধবার।

এ দিন বাদ আসর নগরীর শাহ আমানত(র.) দরগাহ সংলগ্ন তনজিমুল মোছলেমিন এতিম খানা ও হেফজখানায় দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট প্রাবন্ধিক ও ইসলামী চিন্তাবিদ হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি (বিএসকেএস) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে মরহুমের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও আগ্রহীদের উপস্থিত থাকার জন্য সবিশেষ অনুরোধ জানিয়েছেন বিএসকেএস’র সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল তাজ।
উল্লেখ্য, ছৈয়দ মোস্তফা জামাল জীবদ্দশায় জাতীয় প্রেসক্লাব, পরে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সদস্য ছিলেন।

তিনি ১৯৫২ সালে দৈনিক আজান, ১৯৫৩ সালে দৈনিক সংবাদ, ১৯৫৪ সালে ঢাকায় দৈনিক মিল্লাত ও সপ্তাহিক সৈনিক এ সহ-সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৫৮ সালে দৈনিক ইত্তেফাক ও দৈনিক নাজাত, ১৯৫৯ সালে দৈনিক ইত্তেহাদ,

দৈনিক পয়গামের সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭২ সালে দৈনিক স্বদেশ এর বার্তা সম্পাদক ও বার্তা সংস্থা সিপিআই ও দৈনিক ইত্তেফাকে কাজ করেন। এরপর দীর্ঘদিন দৈনিক আজাদীর ঢাকা ব্যুারো প্রধান ছিলেন।

মৃত্যুর আগে পর্যন্ত দৈনিক পূর্বতারার বার্তা সম্পাদক ছিলেন। ছৈয়দ মোস্তফা জামাল সাতকানিয়া সাহিত্য বিশারদ কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা ও পরিচালক। বাংলাদেশ সীরাত মিশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, বিচারপতি আমীরুল কবির চৌধুরী প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি।

তিনি ঢাকার বাংলা কলেজের গভর্নিং বড়ির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কবি কায়কোবাদ সাহিত্য মজলিশের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি আলেমা খাতুন ভাসানীর নেতৃত্বধীন ন্যাপ ভাসানীর সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সাবেক প্রচার সম্পাদক,

প্রাচীন সমাজ উন্নয়ন সংগঠন বাংলাদেশ সমাজকল্যাণ সমিতি (বিএসকেএস)’র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, চকবাজার আজিজুর রহমান জনকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ ত্রাণ কমিটি, অপরাধী সংশোধন সংস্থা, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রঃ) স্মৃতি সংসদের সদস্য, ড. মাহফুজুল হক স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, কবি আলাদীন আলীনুর সাহিত্য সংসদের সম্পাদক,

বাংলাদেশ দ্বীনি একাডেমী এবং খোলাফত আলা মিনহাজিন নবুয়াত সদস্য ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মাওলানা ইসলামাবদী গবেষণা একাডেমীর সভাপতি ছিলেন।
তিনি শাহ মোহাম্মদ বদিউল আলম, মঘীস্থানে (দক্ষিণ চট্টগ্রাম) ইসলাম প্রচার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও ড. এম মাহফুজূল হক পুস্তকের লেখক।

তিনি ২০০১ সালে শেরে বাংলা জাতীয় পুরষ্কার লাভ করেন। একই সালে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, সমিতিতে অসমান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সমিতির সম্মাননা পদক লাভ করেন। ২০০৪ সালের ২২ এপ্রিল চট্টগ্রামে তিনি ইন্তেকাল

সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.