G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছেশনিবার (২ মে) নগরের জামালকানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল্স এর চেয়ারম্যান এ.টি.এম রশিদ উদ্দীন (শাহীন)।

সভায় আলেম গন বলেন, মোহমায়া ত্যাগ করে পরম করুনাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পেরেছে তারাই হজ্বের পূর্ণতা লাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছে। শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার হজ্জযাত্রা পবিত্র মদিনা শরীফ দিয়ে হুজুর পাক সাল্লালাহু আলাইহিসালামের জেয়ারত ও দোয়া নিয়ে হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফ যাত্রার মধ্যে এক মহান আধ্যাত্নিকতা রয়েছে।

হজ্জের সকল করণীয় পরিপূর্ণ আদায় করাই হবে প্রতিটি হাজীর মূল লক্ষ্য। হজের সময় দলীয় শৃঙ্খলা, নিয়মনুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে। চেয়ারম্যান বলেন দুইযুগ আগে অলাভজনকভাবে সেবামূলক প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলা প্রতিষ্ঠা করেছি।

জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান অনেক কষ্ট ও চড়াই উৎরাই পার করে দীর্ঘ পথ পর্দাপণ করেছে। এটিএম রশিদ উদ্দীন শাহীন বলেন, কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা এবং উপদেশ দিয়ে শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলাকে সাহায্য করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, অধ্যক্ষ ড. শোয়াইব রশীদা মক্কী, গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিউদ্দীন, চন্দনপুরা জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ হেলালুদ্দীন আনচারী।

মাওলানা হাফেজ এ.এইচ,এম রেজাউল করিম শাম্মাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল খালেক, এসএম আজম খান, মোহাম্মদ আমানুল্লাহ আমান, মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা হাফেজ জাকারিয়া, টেরিবাজারের ব্যবসায়ী মুহাম্মদ আবুল কালাম ও আবদুর রশীদ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় হজ্জ কাফেলার পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) নগরের জামালকানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল্স এর চেয়ারম্যান এ.টি.এম রশিদ উদ্দীন (শাহীন) ।

সভায় আলেম গন বলেন, মোহমায়া ত্যাগ করে পরম করুনাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পেরেছে তারাই হজ্বের পূর্ণতা লাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছে। শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার হজ্জযাত্রা পবিত্র মদিনা শরীফ দিয়ে হুজুর পাক সাল্লালাহু আলাইহিসালামের জেয়ারত ও দোয়া নিয়ে হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফ যাত্রার মধ্যে এক মহান আধ্যাত্নিকতা রয়েছে।

হজ্জের সকল করণীয় পরিপূর্ণ আদায় করাই হবে প্রতিটি হাজীর মূল লক্ষ্য। হজের সময় দলীয় শৃঙ্খলা, নিয়মনুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে। চেয়ারম্যান বলেন দুইযুগ আগে অলাভজনকভাবে সেবামূলক প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলা প্রতিষ্ঠা করেছি।

জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান অনেক কষ্ট ও চড়াই উৎরাই পার করে দীর্ঘ পথ পর্দাপণ করেছে। এটিএম রশিদ উদ্দীন শাহীন বলেন, কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা এবং উপদেশ দিয়ে শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলাকে সাহায্য করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, অধ্যক্ষ ড. শোয়াইব রশীদা মক্কী, গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিউদ্দীন, চন্দনপুরা জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ হেলালুদ্দীন আনচারী।

মাওলানা হাফেজ এ.এইচ,এম রেজাউল করিম শাম্মাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল খালেক, এসএম আজম খান, মোহাম্মদ আমানুল্লাহ আমান, মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা হাফেজ জাকারিয়া, টেরিবাজারের ব্যবসায়ী মুহাম্মদ আবুল কালাম ও আবদুর রশীদ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় হজ্জ কাফেলার পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.