G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

হালিমপুর বাইশ্যের ডেবা যুব সমাজ উন্নয়ন পরিষদ” এর যাত্রা শুরু

0

এস.এ.নয়ন-রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “হালিমপুর বাইশ্যের ডেবা যুব সমাজ উন্নয়ন পরিষদ”। শুক্রবার (১ মে) সন্ধ্যায় হালিমপুর বাইশ্যের ডেবা এলাকায় সংগঠনটির কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার,

রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম, সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন মাতব্বর এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমন সরকার ইমাম হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান হোসেন নয়নসহ পরিষদের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই যুব সংগঠন সমাজের উন্নয়ন, তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.