Take a fresh look at your lifestyle.

জাতীয় ঈদগাহে জামাতে থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

0

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এ তথ্য জানান। তিনি বলেন, ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের যাতায়াত সহজ করতে মাঠে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি পৃথক গেট রাখা হবে। নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ।

কোরবানির পর নগর পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরবাসীকে পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানান তিনি। /এস.টি

Leave A Reply

Your email address will not be published.