G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কোরবানির হাটে গরু নিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বিক্রেতার

0

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে কোরবানির হাটে গরু বিক্রির প্রস্তুতি নিতে গিয়ে বজ্রপাতে বেলাল সিকদার (৪০) নামে এক গরু বিক্রেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াজিষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল সিকদার নোয়াজিষপুর ইউনিয়নের বাসিন্দা এবং ফয়েজ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে একটি গরু বিক্রির জন্য নোয়াহাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বেলাল। এ উদ্দেশ্যে তিনি সকালে গরুর জন্য ঘাস কাটতে পাশের বিলে যান।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে খোলা মাঠ ও বিল এলাকায় বজ্রপাতের ঝুঁকি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.