G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাহসী উদ্ধারকারী ৪ কিশোর পেল পুলিশের বিশেষ সম্মাননা

0

এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: কর্ণফুলি নদীতে নৌকা ডুবির ঘটনায় সাহসী উদ্ধারকারী ৪ কিশোর পেল পুলিশের বিশেষ সম্মাননা

নিজের জীবন বাজি রেখে কর্ণফুলী নদীতে ডুবন্ত পাঁচজনকে বাঁচানো সাহসী কিশোর মো. রবিউল্লাহ ও তার সতীর্থরা পেলেন চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সম্মাননা ও পুরস্কার।

শনিবার (৩০ মে) দুপুরে রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে সাহসী কিশোর মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহর হাতে এই সম্মাননা তুলে দেন রাঙ্গুনিয়া সার্কেল অফিসার মুহাম্মদ বেলায়েত ও থানার ওসি মুহাম্মদ জহির উদ্দিন।

এর আগে গত বুধবার (২৮ মে) দুপুরে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি এলাকায় কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে যায়। নৌকায় ছিলেন একই পরিবারের সদস্যরা।

এ সময় মাত্র ১৫ বছর বয়সী রবিউল্লাহ দ্বিধা না করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। বাবা মোহাম্মদ বাবুলের ইঞ্জিনচালিত বোট নিয়ে দলবেঁধে প্রবল স্রোত ও বাতাসের বিরুদ্ধে লড়াই করে মাত্র ১০ মিনিটে দুই শিশুসহ পাঁচজনকে জীবিত তুলে আনেন তারা। উদ্ধার অভিযানে রবিউল্লাহর পায়ে কেটে গেলেও তিনি থামেননি।

পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত তরুণরা বলেন, “আমাদের সাহসের মূল্যায়ন করায় কৃতজ্ঞতা জানাচ্ছি।”

সার্কেল অফিসার মুহাম্মদ বেলায়েত বলেন, “এই কিশোরদের সাহসিকতা ভবিষ্যতে অন্যদেরও বিপদে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.