G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল ও স্বপ্না, আজ চার্জ গঠনের শুনানি

0

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকালে কারাগার থেকে তাদের ঢাকা আদালতে আনা হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে প্রিজন ভ্যানে করে দুই আসামিকে আদালত প্রাঙ্গণে আনা হয়। সোহেল রানাকে আদালতের হাজতখানায় এবং স্বপ্না আক্তারকে নারী হাজতখানায় রাখা হয়েছে। এদিন তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হবে কি না, সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া তদন্ত শেষে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠায়।

 

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তদন্তে প্রাপ্ত ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও বিভিন্ন ফরেনসিক আলামতের ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, গত ১৯ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ স্বপ্না আক্তারকে আটক এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল ও স্বপ্না, আজ চার্জ গঠনের শুনানি

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.