মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

চিটাগাং এয়ারপোর্টে সিগারেট ও ক্রিম জব্দ

প্রকাশ: হালনাগাদ:
চিটাগাং এয়ারপোর্টে
শাহ আমানত বিমানবন্দরে

সিতাজ ডেস্ক:  চিটাগাং এয়ারপোর্টে (চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে) ৩ যাত্রীর লাগেজ থেকে ৬৪৭ কার্টন ‘মন্ড’ (Mond) সিগারেট এবং ২৪০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) ভোরে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। পণ্য বহনে জড়িতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তারা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান ।

চিটাগাং এয়ারপোর্ট সূত্রে জানা যায়, সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটিতে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালায় । এ সময় তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম। তিনি জানান, জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকার রাজস্ব আদায়যোগ্য। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত মে মাসে শাহ আমানত বিমানবন্দরে ৫হাজার ৮৩৪ কার্টন সিগারেট এবং ২হাজার ৭৫১ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছিল।

সিতাজ২৪/চট্টগ্রামের খবর, সিটিজি নিউজ, চট্টগ্রাম প্রতিদিন খবর, চট্টগ্রামের বাংলা নিউজ-এসটি

Powered by Done 5 Technologies