G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মন্ত্রীর অভিযোগের প্রমাণ চাইলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

0

সিতাজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রীর করা অভিযোগের কড়া জবাব দিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেছেন, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে—এমন দাবি করে থাকলে তার প্রমাণ স্বাস্থ্যমন্ত্রীকেই দিতে হবে।

সোমবার বিকেলে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, কোনো কারণ ছাড়াই তিনি কেন একজন মন্ত্রীর পেছনে ঘুরবেন, সেটিই প্রশ্নসাপেক্ষ। তাই এ ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকলে অভিযোগের সত্যতা প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর ওপরই বর্তায়।

প্রসঙ্গত, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তদবির করেছে।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক আরও জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী মঙ্গলবার আনুষ্ঠানিক আপিল করা হবে।

এ সময় আদ্-দ্বীন হাসপাতাল ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.